নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২
নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার দুইজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ পলাশ মোল্যা(৩৫) ও মোঃ নিলু মোল্যা(৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পলাশ মোল্যা লোহাগড়া থানার রামকান্তপুর গ্রামের মোঃ কাউছার মোল্যার ছেলে এবং মোঃ নিলু মোল্যা লোহাগড়া থানার রামকান্তপুর গ্রামের মৃত জবু মোল্যার ছেলে।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানাধীন শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নি:) রবিউল ইসলাম ও এএসআই (নি:) সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।