দু’পা ওয়ালা গরুর বাছুরের জন্ম পঞ্চগড়

দু’পা ওয়ালা গরুর বাছুরের জন্ম পঞ্চগড়
পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় দু’পা ওয়ালা গরুর বাছুরের জন্ম হয়েছে।
১১ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের কলেনিপাড়া এলাকার মোঃ হকিকুল ইসলামের বাড়ীতে ভোর ৫.৫০ টায় একটি গাভী দু’পা ওয়ালা একটি জীবিত বাছুরের জন্ম দেয়। বাছুরটি সুস্থ আছে।
মোঃ হকিকুল ইসলাম জানায়, বাছুরটি ভাল আছে। বাছুরটি দাড়াতে পারছেনা, আমি নিজে বাছুরটিকে ফিডারে করে দুধ খাওয়াচ্ছি।
প্রতিবেশী ছাত্র মোঃ সাজ্জাদ ইসলাম জানায়, সকাল থেকে অনেক দূরদূরান্ত থেকে মানুষ দু’পা ওয়ালা বাছুরটি দেখতে আসচ্ছে। এটি আমাদের এলাকায় বিরল ঘটনা।

Share this news

Brinda Chowdhury
Reporter

Brinda Chowdhury

Click the reporter name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।