× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির গঠন সম্পন্ন

admin
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির গঠন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় সভাপতি নির্বাচনের মধ্যে দিয়ে বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির গঠন সম্পন্ন হয়।

গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক জানান, প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল ৪র্থ বারের মত বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া দ্বি-বার্ষিক ওই নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৮জন ও মহিলা (সংরক্ষিত) পদে আরো ২জন মনোনয়নপত্র উত্তোলন করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ৭ নভেম্বর অভিভাবক সদস্য পদে মোট ৪জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন ও আলী কদর মন্টু এবং মহিলা (সংরক্ষিত) পদে আরো একজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় নূরুন নাহার নির্বাচিত হন।

এছাড়া শিক্ষক সদস্য পদে জাহাঙ্গীর হোসেন, সাজেদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে সানজিদা ইসলাম লাবনী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেন। এছাড়া প্রধান শিক্ষক মোখলেছুর রহমান পদাধিকার বলে কমিটির সদস্য সচিব নির্বাচিত হন।


এ ক্যটাগরির আরো খবর..