× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

প্রভাষ বালাঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার এস এম মাহফুজুর রহমানের হাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, পৌর মেয়র শেখ কামাল হোসেন, আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক গোলাম কিবরিয়া দারিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, ত্রান ও সমাজকল্যান সম্পাদক আমিনুজ্জামান খান মিলন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..