× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দাকোপে তুচ্ছ ঘটনায় নিলোৎপলের গোপনাঙ্গ কুপিয়ে খুন ইমন শেখ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুন, ২০২০
গোপনাঙ্গ কুপিয়ে খুন

নিরুপম মন্ডল, দাকোপ (খুলনা): খুলনার দাকোপে মাঠে গরু চরানোকে কেন্দ্র করে ঘুমিয়ে থাকা নিলোৎপল (৩০) নামে এক যুবককে অন্ডকোষে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে ইমন শেখ।
আজ মঙ্গলবার ০৯ জুন ভোরে দাকোপ উপজেলার বাজুয়ায় সুরেন্দ্র নাথ কলেজ সংলগ্ন এলাকায় ঘটে ঘটনাটি।
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা দি নিউজের প্রতিনিধিকে জানান, বাজুয়া সুরেন্দ্র নাথ কলেজ সংলগ্ন এলাকায় বাড়ি হওয়ায় বাদল শেখের পরিবার বা তার ছেলে ইমন শেখ প্রায়ই কলেজ মাঠে গরু চরায়। একই কলেজের লাইব্রেরীয়ান সুকুমার রপ্তানের ছেলে খুন হওয়া যুবক নিলোৎপল রপ্তান কলেজ মাঠে গরু চরাতে ইমনকে নিষেধ করে। ইমন সেই নিষেধ অমান্য করলে নিলোৎপল বিষয়টি  কলেজের অধ্যক্ষ শ্যামল সরকার মহোদয়কে জানায়।
অধ্যক্ষ মহোদয় ইমন শেখ এবং তার পরিবারকে মাঠে গরু চরাতে নিষেধ করে দেন। এতেই ক্ষিপ্ত হয়ে আজ খুব সকালেই ইমন শেখ ধারালো অস্ত্র নিয়ে নিলোৎপলের বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে। নিলোৎপল ঘুমিয়ে থাকায় খুনি ইমন ঘরের পিছনের টিনের বেড়া ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে ঘুমিয়ে থাকা নিলোৎপলের অন্ডকোষে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
নিলোৎপলের চিৎকারে তার পরিবার এবং আশেপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে অস্ত্রসহ ইমনকে ধরে ফেলে। একই সাথে মারাত্মক জখম অবস্থায় নিলোৎপলকে স্থানীয় এমবিবিএস ডাক্তার মুরারী মোহন মন্ডলের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরপর উত্তেজিত জনতা আটককৃত খুনি ইমন শেখকে মারধর করে বেধে রাখে। উল্লেখ্য খুনি ইমনের বয়স ১৫ বছর। সে স্থানীয় একটা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
লোকজন ইমনকে ধরে বেঁধে রাখে আহত নিলোৎপলকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা দেয়। তারপরে লোকজন ইমনকে গণধোলাই দেয় সকাল ৮টার দিকে। তারপর পুলিশ গিয়ে ইমনকে আহত অবস্থায় গ্রেফতার করে নিয়ে আসে। কিন্তু আসার পথে সে মারা যায়। হাসপাতালে আনলে ডাক্তার জানায় সে মারা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..