গেন্ডারিয়ায় বিপুল পরিমাণ মাদক ধ্বংসের কাজ চলছে

মোঃ আবুল হোসেন: রাজধানী ঢাকার গেন্ডারিয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম চলছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ খুরশিদ আলমের উপস্থিতিতে এ কার্যক্রম চলছে।

মাদকগুলো হলো : ক্রাউন বিয়ার ২২ হাজার পিসের চেয়ে কিছু বেশি, হান্টার বিয়ার ৪০ হাজার পিসের চেয়ে কিছু বেশি। দুটো মিলে প্রায় ৬৩ হাজার পিস বিয়ার ধ্বংস করার কাজ এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।

এ তথ্য দিয়েছেন ধ্বংস কার্যে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ খুরশিদ আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি। আর কোনো তথ্য তারা দেয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।