× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

গৃহবধূ নির্যাতনের ঘটনায় স্বামী ও সতিনকে গ্রেফতার করেছে পুলিশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে শহরের একটি বাড়ীতে ৭ দিন ধরে গৃহবধূ নূরুন্নাহারকে আটকে রেখে নির্যাতনকারী স্বামী স্বামী শহিদুল ইসলাম ও সতীন রহিমা খাতুনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুরস্থ এক আত্মীয়র বাড়ী থেকে তাদের গ্রেফতার করে।
আটকৃত শহিদুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের সোনারদাড়ি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নূরুন নাহারকে নির্যাতনের পর স্বামী শহিদুল ইসলাম ও সতিন রহিমা খাতুন রাতে পালিয়ে হাটগোপালপুরে তার এক আত্মীয় বাড়ীতে অবস্থান করছিলেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..