× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

শ্বশুরের কু প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ,মেহেরপুর: মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে সালমা (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকালে সালমার ময়না তদন্ত শেষে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে তার লাশ দাফন করা হয়েছে।

জানা গেছে প্রায় ২ বছর পূর্বে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সালমার সাথে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের হেকমত আলীর ছেলে হিরনের বিয়ে হয়। বুধবার (১৫-০১-২০) রাত দশটার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে সালমার শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুজিবনগরের সোনাপুর গ্রামের এক বাড়িতে গৃহবধূর লাশ রয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ সালমার লাশ উদ্ধার করে। এদিকে সালমার স্বামী হিরন বলেছে আমার স্ত্রীর বাচ্চা না হওয়ার কারণে বাবা-মা সমস্যা করতো।

আমার বাবা-মা বলতো তোর বউ একটা খারাপ মেয়ে এর কখনো বাচ্চা হবে না । আমি একজন দিন মজুর বেকারিতে কাজ করি। বাড়িতে আমার স্ত্রী যখন একা থাকতো তখন আমার বাবা-মা আমার স্ত্রীর ওপর অত্যাচার করতো। গতকাল রাত দশটার দিকে আমি কাজ থেকে বাড়ি ফিরে দেখি আমার স্ত্রী সালমার লাশ গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। আমি বাবা-মা কে জিজ্ঞেস করলে তারা কোন কিছু উত্তর না দিয়ে বলেছে আমরা কিছু জানি না। এস.আই পলাশ কুমার রায় বলেন তদন্তের ফলাফল হাতে না পাওয়া পযর্ন্ত কিছু বলা যাচ্ছেনা। গ্রামবাসীর কাছ থেকে জানা যায়, সালমার শুশুর হেকমত আলী পুএবধূকে কু প্রস্তাব দেওয়ায় রাজি না হওয়ায় তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। সালমার শ্বশুর হেকমত আলী ও শাশুড়ি আরবি খাতুন পালাতক রয়েছে বলে জানা গেছে। সালমার পিতাসহ তার আত্মীয়-স্বজন এ হত্যাকান্ডের সুবিচার চেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..