পঞ্চগড়ে গুলিসহ পরিত্যক্ত রাইফেল উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় মাটি খননের সময় স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত চার রাউন্ড গুলিসহ (কার্তুজ) একটি পরিত্যক্ত থ্রি নট থ্রি রাইফেল পাওয়া গেছে। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ গুলিসহ রাইফেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকার আশরাফুল ইসলাম বাবুর জমিতে মাটি খনন করে ইট ভাটার জন্য নেয়া হচ্ছিল। আড়াই থেকে তিন ফুট মাটি খননের পর পলেথিনে প্যাচানো গুলিসহ থ্রি নট থ্রি রাইফেলটি খুঁজে পায় শ্রমিকরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা জব্দ করে থানায় নিয়ে আসে।

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক আকবর আলী বলেন, বন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বন্দুকটি কেউ পুঁতে চলে গেছে। তবে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।