× Banner
সর্বশেষ
বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

গুলশানের কমান্ডো অভিযানে ছয় সন্ত্রাসী নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

গুলশান প্রতিনিধিঃ রাজধানীর গুলশানের রেস্তোরাঁ হলি আর্টিসান বেকারিতে জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাশিদুল হাসান এএফপিকে বলেন, ‘উদ্ধার অভিযান শেষ। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কমান্ডার তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, অভিযানে কয়েকজন হতাহত হয়েছে। তাদের মধ্যে ছয় জিম্মিকারী রয়েছে।

ভারতের টেলিভিশন চ্যানেল টাইমস নাউকে তুহিন মাসুদ বলেন, ‘আমরা ছয় সন্ত্রাসীকে গুলি করেছি। রেস্তোরাঁর মূল যে জায়গাটি তারা দখলে নিয়েছিল, সেটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।’

র‍্যাবের এ কর্মকর্তা টাইমস নাউকে আরো বলেন, ১৩ জিম্মিকে উদ্ধার করা হয়েছে। ‘এদের (জিম্মি) মধ্যে তিনজন বিদেশি। ১০ জন বাংলাদেশি নাগরিক’, বলেন তুহিন।

গতকাল শুক্রবার রাত পৌনে নয়টার দিকে একদল বন্দুকধারী গুলশানের রেস্তোরাঁটিতে হামলা চালায়। তারা কমপক্ষে ২০ জনকে জিম্মি করে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যায়।

খোঁজ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ওই রেস্তোরাঁর কাছে গুলি সন্ত্রাসীরা গুলি চালায় ও বোমা ছোড়ে। এতে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..