× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপ জয়ী

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ব্রিসবেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপ জয়ী ডেমিয়ান মার্টিন। ‘জীবনের সবচেয়ে বড় লড়াই’ হিসেবে পরিচিত এই মারাত্মক রোগের সঙ্গে লড়াই করা সাবেক এই ক্রিকেটার অসুস্থ আছেন।

৫৪ বছর বয়সী মার্টিন বক্সিং ডে-তে অসুস্থ হয়ে পড়েন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর শরীরিক অবস্থার খবর প্রকাশ্যে আসলে ইএসপিএনক্রিকইনফো থেকে নিশ্চিত করা হয় এ খবর। মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা সুরক্ষামূলক ঝিল্লির তীব্র প্রদাহ, যা গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে, এমনকি মৃত্যুও ডেকে আনতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক দিনে মার্টিন কোমা থেকে বের হতে পারেন।

ক্রিকেটের অন্যতম সেরা স্ট্রোকমেকার হিসেবে পরিচিত মার্টিন। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের জন্য সমর্থকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই ব্যাটার। ১৯৯২ থেকে ২০০৬ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন তিনি। ২০০০ সালে ছয় বছরের বিরতির পর দলে ফিরে স্টিভ ওয়াহ’র শক্তিশালী দলের গুরুত্বপূর্ণ সদস্য হন। ২০০৬ সালের অ্যাশেজ সিরিজের মাঝপথে তিনি অবসর নেন। টেস্ট ক্যারিয়ারে ৪৬.৩৭ গড়ে ৪৪০৬ রান করেছেন মার্টিন, সেঞ্চুরি ১৩টি।

মার্টিন অস্ট্রেলিয়ার ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলেরও অংশ ছিলেন। ভারতের বিপক্ষে ফাইনালে ভাঙা আঙুল নিয়েই ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেন, রিকি পন্টিংয়ের সঙ্গে গড়েন ২৩৪ রানের জুটি। ওয়ানডে ক্যারিয়ারে তাঁর মোট রান ৫৩৪৬, ৪০.৮০ গড়ে ব্যাট করা এই ব্যাটরের এই সংস্করণে শতক পাঁচটি।

সাবেক বর্তমান অনেক ক্রিকেটার সামাজিক মাধ্যমে মার্টিনকে সমর্থন জানান। তাঁর সাবেক টেস্ট সতীর্থ ড্যারেন লেহমান লিখেছেন, ‘অনেক ভালোবাসা ও প্রার্থনা ডেমিয়ান মার্টিনের জন্য। দৃঢ় থাকো এবং লড়াই চালিয়ে যাও, কিংবদন্তি। পরিবারকে অনেক ভালোবাসা।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ মার্টিনের দ্রুত সুস্থতার কামনা করেছেন, ‘ডেমিয়ানের অসুস্থতার খবরে আমি মর্মাহত। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটবিশ্ব থেকে সকলের শুভকামনা এই মুহূর্তে তার সঙ্গে রয়েছে।’

মার্টিনের কাছের বন্ধু এবং একসময় অস্ট্রেলিয়া জাতীয় দলে তাঁর সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট ‘নিউজ কর্প’কে বলেন, ‘সে সেরা চিকিৎসা পাচ্ছে এবং (মার্টিনের সঙ্গী) আমান্ডা ও তার পরিবার জানে অনেক মানুষ প্রার্থনা করছে।’

ডারউইনে জন্মগ্রহণ করা ডেমিয়ান মার্টিন ২১ বছর বয়সে তার মহাকাব্যিক টেস্ট ক্যারিয়ার শুরু করেন। ১৯৯২–৯৩ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ডিন জোনসের স্থলাভিষিক্ত হন। মাত্র ২৩ বছর বয়সে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক হন। তাঁর অন্যতম সেরা ইনিংসটি আসে ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে ওই ১৬৫ রানের ইনিংস খেলেন মার্টিন। ২০০৬–০৭ সালের অ্যাশেজের অ্যাডিলেড ওভালে শেষ টেস্ট খেলার পর তিনি ধারাভাষ্যকর হিসেবে ক্যারিয়ারে শুরু করেন।


এ ক্যটাগরির আরো খবর..