× Banner
সর্বশেষ
জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার

কমলগঞ্জের নছরতপুরে টিএসএস এর গুরুকুল জ্ঞানগৃহ উদ্ভোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

জগদীশ দাশ(মৌলভীবাজার প্রতিনিধি) মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার  ৩নং ওয়ার্ডের নছরতপুর গ্রামে তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালনায়, সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়েছে বৈদিক শিক্ষা কেন্দ্র “গুরুকূল জ্ঞানগৃহ।
আজ ২১জুলাই মঙ্গবার বার সকাল ১১টায় নসরতপুর সার্বজনীন শ্রী শ্রী দূর্গাবাড়ীর নাট মন্ডপে এ উপলক্ষ্যে আয়োজিত উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুণ সনাতনী সংঘ(টিএসএস)মৌলভীবাজার জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক শ্রী শম্ভু সরকার (রবিন)  সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সমন্বয়কারী  শ্রী শিপন মালাকার ।
স্কুলের আনুষ্টানিক উদ্ভোধন করেন টি,এস,এস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়।উপস্থিত ছিলেন টি.এস.এস.পৌর কমিটির সহ-সভাপতি ডাঃ সন্তোষ মালাকারের সঞ্চালনায় ও টি.এস.এস.কমলগঞ্জ সরকারী কলেজ শাখার  সভাপতি শ্রী বিজয় মল্লিকের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মালাকার উন্নয়ন সমিতির সাবেক সভাপতি সুনীল মালাকার, টি .এস.এস. কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক  শ্রী রাজন দত্ত রাজু, কমলগঞ্জ সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক অনামিকা দাশ,যুগ্ন সাধারণ সম্পাদক সোমা শর্মা,সাংগঠনিক সম্পাদক শ্রী উজ্বল শীল,কমলগঞ্জ সদর ইউনিয়ন কমিটির যুগ্ন সম্পাদক শ্রী সজিব দত্ত ঝুমন , অর্থ সম্পাদক শ্রী রতন দত্ত, আলোচনা সভা শেষে তরুন সনাতনী সংঘ টি এস এস কমলগঞ্জ শাখার পরিচালনায় এবং সনাতনী প্রবাসী গ্রপের সহযোগীতায় প্রতিষ্টিত এই সনাতনী ধর্মীয় শিক্ষাকেন্দ্রের মোট ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে আনুষ্টানিক ভাবে শ্রীমদ্ভাগবদ গীতা খাতা,কলম তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
অবহেলিত সনাতনী সম্প্রদায়কে সঠিক ধর্মীয় শিক্ষিত করে তুলতে বেসরকারী স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন টি.এস গত ৯ বছর ধরে মৌলভীবাজার জেলাসহ গোটা সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৈদিক শিক্ষা কার্যক্রম এই “গুরুকূল জ্ঞানগৃহ” স্থাপন ও পরিচালনা করে আসছে। এই পর্যন্ত ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে সর্বমহলে প্রশংশিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..