× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিউজ ডেস্ক

গুম-খুন নিয়ে মিথ্যাচার করেছে সরকার -ববি হাজ্জাজ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
মিথ্যাচার করেছে সরকার

সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিচেল ব্যাচেলেটের কাছে গুমখুন নিয়ে মিথ্যাচার করেছে সরকার।”  বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ শুক্রবার (১৯আগষ্টবিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দফা দাবিতে এনডিএম কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন।

 জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবাধ সভাসমাবেশের নিশ্চয়তার দাবীতে আয়োজিত “বিক্ষোভ সমাবেশ এবং লালকার্ড প্রদর্শন” কর্মসূচিতে সভাপতির বক্তব্যে জনাব ববি হাজ্জাজ বলেন, “দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রধান শিকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা। 

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভিন্নমত দমননির্যাতন এবং অসংখ্য গুমের নাটক মঞ্চস্থ করে দেশে এক ভয়াল পরিবেশ তৈরি করে রেখেছে৷ ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কন্ঠরোধ করা হচ্ছে৷ গণমাধ্যমের উপর চলছে কড়া নজরদারি। সভাসমাবেশের মৌলিক গণতান্ত্রিক অধিকারও আজ সংকুচিত।দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় জাতিসংঘ। এজন্যই তাঁরা নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি করেছে।

বিক্ষোভ সমাবেশ থেকে সিন্ডিকেট বাণিজ্য এবং বাজার কারসাজির মূলহোতাদের “লালকার্ড” দেখিয়ে ববি হাজ্জাজ বলেন, “অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে৷ শিশুখাদ্য এবং দ্রব্যমূল্যের উপর এর নেতিবাচক প্রভাবে দেশে এখন নীরব কান্না চলছে। দেশের অর্থনীতিকে ভারসাম্যহীন এবং নিপীড়নমূলক বানিয়ে সরকার এখন তামাশা দেখছে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়েরএনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খানযুগ্ম মহাসচিব মোমিনুল আমিনসাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পর্যন্ত যেয়ে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..