× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
human chain

পঞ্চগড়ের বোদা উপজেলায় গুম, খুন, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বেংহারি ইউনিয়নের তেঁপুখুরিয়া বাজারের পাশে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রনি চন্দ্র, মনির হোসেন, এলাকাবাসী, ভ্যানচালকরা বক্তব্য রাখে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় গুম, খুন, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম চলে আসছে। আমরা নির্ভয়ে এই এলাকায় চলাফেরা করতে পারছি না। আমরা যেন নির্ভয়ে এলাকা বসবাস করতে পারি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মানববন্ধনে এলাকাবাসী তিনটি দাবি তুলে ধরেন-
১। অনতিবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
২। তেঁপুখুরিয়া বাজার থেকে বোয়ালমারী বাজার পর্যন্ত আলোয় ব্যবস্থা করতে হবে।
৩। রোড সংলগ্ন খাস জমিতে গুচ্ছগ্রাম  নির্মাণ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..