× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

আশাশুনির গুনাকরকাটি খানকাহ্ শরীফে ৯৭তম বার্ষিক ওরস শুরু রবিবার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খাইরিয়া আজিজীয়া দরবার শরীফে ৯৭তম ওরস ও ফাতেহা শরীফ রবিবার শুরু হচ্ছে।

রওজা শরীফ সহ আশেপাশের বিভিন্ন স্থাপনায় বাহারী রঙের আলপনায় সুসজ্জিত করা হয়েছে। সুবিশাল সামিয়ানা, রাস্তার বিভিন্ন স্থানে গেট, প্যান্ডেল, আলোক উজ্জ্বল আভার বিচ্ছুরনে খানকা শরীফকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালনে মওজুদ রয়েছে। হওযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলবী (রহঃ) ও গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ওরস ও ফাতেহা শরীফে প্রধান মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন, দিল্লীর হযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) এর দরবার শরীফের সাজ্জাদানশীন নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ)।

দেশের বিভিন্ন জেলা থেকে মুরিদ ও আশেকান ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ও আসছেন। রবিবার রাতেই বয়ান শুরু হবে। বয়ান চলাকালে লাখ লাখ মুরিদ ও আশেকান দরবারে উপস্থিত থাকবেন। সোমবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ওরস শেষ হবে। ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে মাসব্যাপী মেলায় হাজার হাজার দোকানী ও ব্যবসায়ী নানা দ্রব্য সামগ্রীর পরশা সাজিয়ে বসেছেন।


এ ক্যটাগরির আরো খবর..