× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ডেস্ক

গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপাতত গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

গুচ্ছ ভর্তি পরীক্ষা সময় সাপেক্ষ বিষয়। এখান থেকে হুট করে চাইলেই বেরিয়ে আসা সম্ভব নয়। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সাথে আমাদেরকে সমন্বয় করতে হয়। এ জন্য সকল বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের না হবার অনুরোধ করেছে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষৎকারে এ কথা জানিয়েছেন জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

উপাচার্য আরও বলেন, গত ১৪ জানুয়ারি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে সভা করেছে ইউজিসি। সভায় সর্ব-সম্মতিক্রমে গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকার বিষয়ে সকল উপাচার্যরা একমত পোষণ করেছেন। ইউজিসিও এবার গুচ্ছ প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটি গঠন করবে বলে জানিয়েছেন।

সাদেকা হালিম বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে কোন বাধা নেই। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়াজনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অভিপ্রায় রয়েছে। ন্যাশনাল টেস্টিং অথরিটির (এনটিএ) অধীনে সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনে একটি ফ্রেমওয়ার্ক তৈরিতে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে বলে জানানো হয় সভায়।

তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু থাকলে সব বিশ্ববিদ্যালয়কে থাকতে হবে, নতুবা দরকার নেই। এতে আমাদের মতো বড় বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের সক্রিয়তা এবং মান কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ২৪ বিশ্ববিদ্যালয়। এ বছর ভর্তি পরীক্ষায় যুক্ত হতে হতে যাচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


এ ক্যটাগরির আরো খবর..