× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক

দেশের দুই বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভবনা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
Rain

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দেশের দুই বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ  ২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, আজ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানায়,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া যশোরে ১৩.৬, ঈশ্বরদীতে ১৪.০, চুয়াডাঙ্গা ১৪.২, বদলগাছীতে ১৪.৪, ডিমলা, ময়মনসিংহ, তাড়াশ ও রাজারহাটে ১৫, দিনাজপুরে ১৫.১, রাজশাহী ও সাতক্ষীরায় ১৫.৫, ফরিদপুরে ১৫.৬ এবং কুমারখালীতে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের আমেজ দেখা দিয়েছে। ভোররাতে কুয়াশাও পড়ছে। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডিমলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..