× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

গাড়িচালকদের অপ্রয়োজনে হর্ন বাজানোর অভ্যাস পরিত্যাগ করতে হবে -পরিবেশ সচিব

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
অপ্রয়োজনে হর্ন বাজানোর অভ্যাস

গাড়িচালকদেরকে অপ্রয়োজনে হর্ন বাজানোর অভ্যাস পরিত্যাগ করতে হবে। শব্দদূষণ বিষয়ে প্রচলিত বিধিনিষেধ মেনে দায়িত্ব পালন করতে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে পরিবেশ সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, শব্দদূষণ রোধে পরিবহন চালক/শ্রমিক, সরকারি কর্মকর্তা-কর্মচারি, কারখানা ও নির্মাণ শ্রমিক, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, ইমাম, শিক্ষক শিক্ষার্থী এবং বেসরকারি সংস্থা’র প্রতিনিধিগণকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি বলেন, শব্দদূষণ রোধে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে যার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সকল গাড়িচালককে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ফারহিনা আহমেদ বলেন, শব্দ দূষণ একটি নীরব ঘাতক।শব্দদূষণের ফলে ঘুমের ব্যঘাত, ডিপ্রেশন এবং মানসিক অসুস্থতা, উচ্চ রক্তচাপ, স্ট্রেস, শ্রবণ প্রতিবন্ধিতা এবং নবজাতক প্রতিবন্ধী হয়। তিনি বলেন, শব্দদূষণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পাঠ্য বইয়ে এটা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। সচিব বলেন, কেউ যাতে অপ্রয়োজনে শব্দদূষণ করতে না পরে সেলক্ষ্যে প্রচলিত বিধি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব ডক্টর ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডঃ আবদুল হামিদ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক(ইএনটি), ডা: হুসনে কমর ওসমানী এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দা মাসুমা খানম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ ও গাড়ি চালকগণ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..