× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

গাম্বিয়ার পার্লামেন্টে নারীর খতনার নিষেধাজ্ঞা বহাল

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
নারীর খতনার নিষেধাজ্ঞা বহাল

নারীর খতনা বা নারীর যৌনাঙ্গে অঙ্গচ্ছেদের  (এফজিএম) ওপর ২০১৫ সালের নিষেধাজ্ঞা বহাল রেখেছে আফ্রিকার দেশ গাম্বিয়ার পার্লামেন্ট। বিলটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিম আফ্রিকার দেশটির জনমতকে ভয়াবহভাবে বিভক্ত করে দেয়।

নারী (সংশোধন) বিল-২০২৪ এ নারীদের খতনা প্রথাকে অপরাধমুক্ত করার অপচেষ্টা করা হয়েছিল। চলতি বছরের মার্চে ৫৩ আইনপ্রণেতার মধ্যে মাত্র পাঁচজন এর বিরুদ্ধে ভোট দিয়েছিল। এতে করে মানবাধিকার বিষয়কগোষ্ঠীগুলোর মধ্যে উদ্বেগ বেড়ে যায়। দেশজুড়ে মাসব্যাপী উত্তপ্ত বিতর্ক এবং আন্তর্জাতিক চাপের পর, নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবিতে উত্থাপিত বিতর্কিত বিলটি ৩৫-১৭ ভোটে বাতিল হয়ে যায়।

মিসরসহ আফ্রিকার আরও কয়েকটি দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে নারীদের খতনা করানোর প্রথা চালু আছে। ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) নামে পরিচিত এই ধর্মীয় প্রথার কারণে, নারীদের শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হয়। অনেককে সারা জীবন এই সমস্যা বয়ে বেড়াতে হয়। এসব সমস্যা সমাধানে যাদের ইতোমধ্যে খতনা হয়েছে, তাদের যৌনাঙ্গ আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে মিসরের একটি বেসরকারি হাসপাতাল। ইতোমধ্যে অনেকের ক্ষেত্রে এই অস্ত্রোপচার সফল হয়েছে। অসংখ্য নারী এখন এই প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

ইন্তিজা(ছদ্মনাম) জানিয়েছেন মাত্র ১০ বছর বয়সে অবর্ণনীয় ওই প্রথার ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। জোর করে তার খতনা করানো হয়। শুধু ইন্তিজার নন, মিসরে লাখো নারীকে এই প্রথার মধ্য দিয়ে যেতে হয়, হয়েছে। ইন্তিজারের খতনার পর তিন দশক পেরিয়ে গেছে। প্রায় চার বছর আগে সার্জন রেহাম আওয়াদ ও আমর সিফেল্ডিন মিসরের কায়রোতে অবস্থিত তাদের হাসপাতালে প্রথমবারের মতো অস্ত্রোপচারের মাধ্যমে নারীর গোপনাঙ্গের ক্লিটোরিস বা ভগাঙ্কুর আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রস্তাব দেন। চিকিৎসক রেহাম আওয়াদ বলেন, ‘এ ক্ষেত্রে ফের অস্ত্রোপচারই হচ্ছে একমাত্র সমাধান।’


এ ক্যটাগরির আরো খবর..