গাবতলী বাস টার্মিনালকে মাল্টি মোডাল স্টেশনে রূপান্তর করা হবে -স্থানীয় সরকার মন্ত্রী

গাবতলী বাস টার্মিনালকে মাল্টি মোডাল স্টেশনে রূপান্তর করা হবে -স্থানীয় সরকার মন্ত্রী

গাবতলী বাস টার্মিনালকে সব ধরনের নাগরিক সুবিধা সম্বলিত মাল্টি মোডাল স্টেশনে রূপান্তর করা হবে। গাবতলী বাস টার্মিনালকে সব ধরনের নাগরিক সুবিধা সম্বলিত মাল্টি মোডাল স্টেশনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

আজ মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদে ৭১-‘ক’ বিধিতে ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের উত্থাপন করা নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী।

নোটিশে মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘গাবতলী বাস টার্মিনালটি আধুনিকায়ন অত্যন্ত জরুরি। বর্তমানে এখানে নিয়মতান্ত্রিক পার্কিং ব্যবস্থা না থাকায় দীর্ঘ যানজটের কারণে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

যদি গাবতলী টার্মিনালকে আধুনিকায়ন করা হয়, তাহলে এসব অনিয়ম, অব্যবস্থাপনা রোধ করা সম্ভব।’ এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।

লিখিত জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘গাবতলী বাস টার্মিনালটি যে স্থানে অবস্থিত, সেখানে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) অধীনে নর্দান রুটে গাবতলী পাতাল মেট্রো রেল স্টেশন নির্মাণ করা হবে। এ জন্য বর্তমান অবস্থান থেকে গাবতলী বাস টার্মিনালকে অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হবে।

তবে টার্মিনালের দক্ষিণ পাশে ১২ দশমিক ৮০ একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নতুন অস্থায়ী টার্মিনালটি ৬ হাজার ৪০০ বর্গমিটারের। সেই সঙ্গে ২৬০টি গাড়ি রাখার জন্য ডিপো নির্মাণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।