গাজীপুরে পাশাপাশি দুটি ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নয় জঙ্গি নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে অভিযান শেষে জেলার হারিনাল এলাকার নোয়াগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকালে জেলার হারিনালের লেবুবাগানে র্যাবের অভিযানে দুজন জঙ্গি নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাতারটেকের আরেকটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই বাড়িতে অভিযানে নব্য জেএমবির প্রধান আকাশসহ সাতজন নিহত হয়েছেন।’