× Banner
সর্বশেষ
মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

গাজীপুরে মসজিদের নিরাপত্তা কর্মীকে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

অপরাধ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় একটি মসজিদের নৈশ প্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আব্দুল মোতালেব (৬০) ময়মনসিংহের বাগতাবাজার গ্রামের তমিজ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় সাইদুর রহমানের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মাণ কাজ অসমাপ্ত হওয়া গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া সরকার পাড়া জামে মসজিদ নামের ওই মসজিদে নিহত আব্দুল মোতালেবকে ১০/১২ দিন আগে নৈশ প্রহরী হিসেবে নিয়োগ দেয়া হয়।

বৃহস্পতিবার ভোরে মসজিদের মোয়াজ্জিন ফজরের নামাজের আজান দিতে এসে মসজিদের ভেতর আব্দুল মোতালেবের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ওই মসজিদের নির্মাণ কাজ চলছিল। রাতে আব্দুল মোতালেব ওই মসজিদে ঘুমিয়েছিলেন।

বিভিন্ন দিক বিবেচনা করে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
জয়দেবপুর থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..