যৌন সম্পর্কে আপত্তি, সালমা হায়েককে হত্যার হুমকি

হলিউড ডেস্কঃ হলিউডের বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েককে হত্যার হুমকি দিয়েছেন প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেন। তাও আবার যৌন সম্পর্ক স্থাপনে আপত্তি জানানোর কারণে। আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এমনটাই জানালেন সালমা হায়েক।

এক সাক্ষাৎকারে সালমা হায়েক বলেন, ঘটনাটি অনেক আগের। তখন হার্ভে উইনস্টেনের সঙ্গে প্রথম কাজের সুযোগ পেয়েছিলাম। এতে খুব খুশি হয়েছিলাম আমি। কিন্তু আমাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়ায় কাজটি ফিরিয়ে দিয়েছিলাম। পরে সে আমাকে হত্যার হুমকিও দেয়। হার্ভে একজন দানব প্রকৃতির মানুষ।

চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই হলিউডে যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। দেড় ডজনের বেশি অভিনেত্রী অস্কারজয়ী প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এরই ধারাবাহিকতায় এশিয়ার বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রিতেও এই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রীরা। অন্যদের থেকে অনুপ্রাণিত হয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানালেন সালমা হায়েক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।