× Banner
সর্বশেষ
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই -পরিবেশমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

গাজীপুরে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
গাজীপুরে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক নিহত

গাজীপুর মহানগরের খাইলকুর এলাকায় লাইলী ভান্ডারী নামে এক হিজড়া বাড়ির মালিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই দুই ভাড়াটিয়ার বিরুদ্ধে। 

সোমবার ২৮ ডিসেম্বর বিকালে লাইলী ভান্ডারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে বলে জানা গেছে, লাইলী খাইলকুর ভাল্কারটেক মোল্লা মার্কেট এলাকায় তিন তলা বাসার মালিক। মানিক ও দুলাল নামে দু’জন ভাড়াটিয়া তৃতীয় তলার একটি রুমে থাকতো।

সোমবার সকালে ওই দুই ভাড়াটিয়া বিদ্যুতের লাইনে সমস্যার কথা বলে লাইলীকে তাদের কক্ষে ডেকে নেয়। ঘরে প্রবেশ করার পর দরজা বন্ধ করে তাকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যান।

পরবর্তীতে প্রতিবেশীরা টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।

গাছা মেট্টোপলিটন থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান ঝর্ণা নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি হত্যার অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। নিহতের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত ছিল। ময়না তদন্তে হত্যার বিষয়টি বেরিয়ে আসবে। ওই ভাড়াটিয়া দু’জন পলাতক রয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..