× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

গাজীপুরে পোশাক কারখানায় ডাকাতি, গুলিবিদ্ধ ৪

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় ওশান গার্মেন্টসে ডাকাতিকালে চার ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাদের পরিচয় জানা যায়নি।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুশরাফিকুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ওই গার্মেন্টসের মালামাল ডাকাতিকালে টহলরত গোয়েন্দা পুলিশ বিষয়টি টের পেয়ে যায়। এসময় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

পরে ডাকাত দলের ১৫/২০ জনের সদস্য ট্রাকযোগে ওই কারখানার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের গুলিতে চার ডাকাত গুলিবিদ্ধ আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..