× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
গাজা শান্তি চুক্তিতে সই

গাজ়া শান্তি চুক্তি নিয়ে ‘খুব কাছাকাছি’ জায়গায় এসেছে হামাস এবং ইজ়রায়েল। এই দুই পক্ষের মধ্যে ওই শান্তি চুক্তিতে সই করতে আগামী রবিবার পশ্চিম এশিয়ায় আসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে এই কথা জানান তিনি।

আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছেন, গাজ়া শান্তি চুক্তি নিয়ে ‘খুব কাছাকাছি’ জায়গায় এসেছে হামাস এবং ইজ়রায়েল। এই দুই পক্ষের মধ্যে ওই শান্তি চুক্তিতে সই করার সম্ভাবনা তৈরি হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এই কারণে রবিবার তিনি পশ্চিম এশিয়ায় আসতে পারেন বলেও জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে ডোনাল্ড ট্রাম্প জানান, হামাসের সঙ্গে এই নিয়ে চূড়ান্ত বোঝাপড়া এবং আলোচনা চলছে। তিনি বলেন, ‘আমি পশ্চিম এশিয়ার সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সেখানকার লোকদের সঙ্গে কথা বলছিলাম। এই নিয়ে হামাস এবং অনেক দেশের সঙ্গে আলোচনা ভালোভাবেই চলছে। আগে এমন কিছু ঘটেনি। যদি তাই হয়, তাহলে আমরা সম্ভবত রবিবার, হয়তো শনিবার, চলে যাব।’

হামাস এবং ইজ়রায়েলের মধ্যে যে আলোচনা চলছে তাতে যোগ দিয়েছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার। জানা গিয়েছে, সেখান থেকে ট্রাম্পকে ফোন করেছিলেন উইটকফ। তার পরেই ট্রাম্প জানান, এই চুক্তি করার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তাই তিনি নিজেও পশ্চিম এশিয়ায় আসতে পারেন।

প্রসঙ্গত, দু’বছর ধরে চলতে থাকা গাজ়ার যুদ্ধ থামাতে ইজ়রায়েল, হামাস এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শান্তি চুক্তি করতে চাইছেন ট্রাম্প।  মূলত ট্রাম্পের উদ্যোগেই হামাসের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইজ়রায়েল। গাজ়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তাতে সম্মতি জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। অধিকাংশ প্রস্তাব মেনে নিয়েছে হামাসও। তার পরেই এই বৈঠকের আয়োজন করা হয়।  শুধু যুদ্ধ বন্ধ নয়, তার পরে গাজ়ার শাসনব্যবস্থা কোন পথে এগোবে, তার রূপরেখাও ছকে দিয়েছেন ট্রাম্প।

এর আগেই এই যুদ্ধবিরতি হতে চলেছে বলে আশা প্রকাশ করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

আশা প্রকাশ করা হয়েছে হামাসের তরফেও। ওই বৈঠকেই ইজ়রায়েলের কারাগারে দীর্ঘদিন বন্দি শীর্ষ নেতাদের মুক্তিদের দাবি জানিয়েছে হামাস। বদলে ইজ়রায়েলের বন্দিদেরও তারা মুক্তি দেবে।


এ ক্যটাগরির আরো খবর..