× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল শুধু যুক্তরাষ্ট্র, ভোট দানে বিরত ছিল রাশিয়া ও ব্রিটেন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
এশিয়ায় ভূরাজনৈতিক কৌশল

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল-হামাস সংঘাত বন্ধে প্রস্তাবটি আনে ব্রাজিল। গাজায় মানবিক সহায়তা প্রবেশের লক্ষ্যে আনা এই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। খসড়া প্রস্তাবে গত সোমবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় সহায়তার প্রবেশাধিকার দেওয়ার চেষ্টা করছিল। স্থানীয় সময় গতকাল বুধবার ওই খসড়া প্রস্তাবের পক্ষে ১২ সদস্য দেশ ভোট দিয়েছে। রাশিয়া ও ব্রিটেন ভোট দেওয়া থেকে বিরত ছিল। বিপক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা ১৫।

প্রস্তাবের বিপক্ষে ছিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান এবং পক্ষে ছিল চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন ও মোজাম্বিক। ভোটদানে বিরত ছিল আলবেনিয়া, ঘানা, সুইজারল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল ও মাল্টা।

ওয়াশিংটন বরাবরই মিত্র দেশ ইসরায়েলকে নিরাপত্তা পরিষদের যেকোনো পদক্ষেপ থেকে রক্ষা করে আসছে। রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ‘আমরা আবারও ভণ্ডামি এবং আমাদের যুক্তরাষ্ট্রের সহকর্মীদের নিয়ম বা নীতি অন্যায়ভাবে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার সাক্ষী হয়েছি।’ এর আগে রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল চারটি দেশ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাসের জন্য দরকার অন্তত ৯ সদস্য দেশের সমর্থন। তবে স্থায়ী পাঁচ সদস্য দেশের যে কোনো একটি ভেটো দিলে তা বাতিল হবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত বুধবার গাজায় জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার প্রবেশাধিকারের জন্য অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, প্রস্তাবটি নিয়ে হতাশ যুক্তরাষ্ট্র। কারণ এতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ করা হয়নি। চলমান সংঘাত নিরসনে ওয়াশিংটন মাঠ পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের আজ ১২তম দিন। এই সংঘাতে অন্তত তিন হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজার ৩২ নারী আছেন। অন্তত ১২ হাজার মানুষ আহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। চার হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..