× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

গাছে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবলীগকর্মী নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬

বাগেরহাট প্রতিনিধিঃ  মোংলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খেয়েছে। এতে মোটরসাইকেলটির আরোহী দুই যুবলীগকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

গতকাল বৃহস্পতিবার রাতে চিলা ইউনিয়ন থেকে মোংলা পৌর শহরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন যুবলীগকর্মী শোভন হোসেন (২৪) ও সৈকত (২৩)। আহত ব্যক্তির নাম রনি (২০)। গুরুতর আহত অবস্থয় রনিকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে চিলা থেকে পৌর শহরে ফিরছিলেন যুবলীগকর্মীরা। এ সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শোভন ও সৈকত নিহত হন। তাঁদের লাশ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..