মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর গ্রামের হাসিবুল ইসলাম হত্যা কান্ডের মুল হোতা মিনারুল ইসলাম ওরফে কালুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ধানখোলা বাজার এলাকা থেকে গাংনী থানার ওসি আকরাম হোসেন’র নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,হাসিবুল ইসলাম হত্যা মামলার ১ নং আসামী মিনারুল ইসলাম ওরফে কালু ধানখোলা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিনারুল ইসলাম ওরফে কালু জানায়,হত্যা কান্ডে সে একাই অংশ নিয়েছিল। তার স্ত্রীকে শ্লীলতাহানীর করার কারনে সে হাসিবুল ইসলামকে দেশী হাসুয়া দিয়ে কোপ দিয়েছিল। মিনারুল ইসলাম আরো জানায়,তিনি হত্যার উদ্দেশে হাসিবুল ইসলাম কে আঘাত করেনি।
উল্লেখ্য: শনিবার রাত ৯ টার দিকে হাসিবুল ইসলামকে একা পেয়ে মিনারুল ইসলাম কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত হাসিবুল ইসলাম কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।