× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

গর্ভে মৃত সন্তান বের করতে গিয়ে মাথা থেকে যাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Dead-child-in-the-womb.jpg

যশোর প্রতিনিধিঃ যশোর জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডে এক গর্ভবতী নারীর পেট থেকে মৃত বাচ্চা বের করতে গিয়ে মাথা থেকে যাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতালের আয়া বাচ্চা বের করার চেষ্টা করায় এমনটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বাচ্চা পচে যাওয়ায় এমনটি হয়েছে। তবে অভিযুক্ত আয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোগীর স্বজনরা জানান, শনিবার সকালে হাসপাতালে আন্না নামে এক গর্ভবতী নারীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকের পরমার্শে আল্ট্রাসনো করানো হয়। এরপর চিকিৎসক জানান পেটে বাচ্চা মারা গেছে। বাচ্চাটি নরমাল ডেলিভারির মাধ্যমে বের করতে ওষুধ দেয়া হয়। এরপর চিকিৎসক চলে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গর্ভে থাকা বাচ্চার দু পা বেরিয়ে আসলে রোগী আন্নাকে লেভার ওয়ার্ডে নিয়ে যান আয়া মোমেনা। বাচ্চার পাা ধরে টানা টানি করাকালে দেহ বেড়িয়ে আসে। তবে মাথা থেকে যায়। খবর পেয়ে চিকিৎসার আসেন এবং নরমাল পদ্ধতিতেউ বাচ্চা বের করার পরামর্শ দেন।
এ বিষয়ে হাসপাতালের আরএমও জানান, ৫ মাসের বাচ্চাটি পেটে মারা যায়। পচে যাওয়া বাচ্চাটি বের করতে গিয়ে একাংশ পেটে থেকে গেছে। তবে ওষুধ দিয়ে তা বের করার উদ্যোগ নেয়া হয়েছে। তবে আয়া কাজটি করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..