× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক

নবীগঞ্জের ইনাতগঞ্জে দিন মজুরের গরু চুরি : আতংকে কৃষকরা

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
নবীগঞ্জের ইনাতগঞ্জে দিন মজুরের গরু চুরি : আতংকে কৃষকরা

নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে শিবচরন রবিদাস নামে এক দিন মজুরের একটি গরু চুরি হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানাযায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ২’শ গজ দুরে খালের ওপারে রবিদাশের বাড়ী। সম্প্রতি এলাকার একটি সংঘবদ্ধ চোরের দল গরুটি চুরি করে নিয়ে যায়। বিভিন্ন হাট বাজারসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ খবর নিয়েও তিনি গরুটির সন্ধান পাননি।

শিবচরন রবিদাশ জানান,জোতা পালিশ করে জীবিকা নির্বাহ করে থাকি। অনেক কষ্ট করে গরুটি ক্রয় করে লাভের আশায় শত ব্যস্ততার মাঝেও লালন পালন করে আসছিলাম। তিনি জানান চোরের দল আমার স্বপ্ন ভেঙ্গে দিলো। চুরি হওয়া গরুটির মূল্য প্রায় ৬০/৭০ হাজার টাকা। গরুটি খোঁজে বের করার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য,সম্প্রতি ইনাতগঞ্জ এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে চোরের দল বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি টিউবওয়েল খোলে চুরি করে নিয়ে যায়। প্রশাসনিক ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..