× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

চলতি মাসে গরম থেকে পুরোপুরি নিস্তার মিলছে না

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চলতি মাসে গরম থেকে পুরোপুরি নিস্তার মিলছে না। এক দিনের ব্যবধানে দেশের পাঁচ জেলায় মৃদু তাপপ্রবাহ অনুভূত হয়েছে। আগের দিন শুক্রবারের চেয়ে গতকাল শনিবার বৃষ্টিপাত কমে যাওয়ায় এসব এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসে গরম থেকে পুরোপুরি নিস্তার মিলছে না। তবে আগামী বৃহস্পতিবার কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। আগামী আগস্টের প্রথম সপ্তাহের দিকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আজও তা অব্যাহত থাকতে পারে। আজ খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস আর তা ছিলো ঢাকায়।

এদিকে জুলাই মাসের বর্তমান তাপমাত্রার অবস্থাকে আবহাওয়াবিদরা এখনো অস্বাভাবিক বলছেন না। বিগত কয়েক বছরে জুলাই মাসের তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠতে দেখা গেছে। ২০১৮ সালের জুলাই মাসে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি এবং ২০২২ সালে ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এবার এখনো এতটা তাপমাত্রা অনুভূত হয়নি।

জুলাই মাসে গড় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে দেশে কিছুদিন ধরে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকছে। এদিকে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তাপপ্রবাহ এর আগের বছরগুলোতেও অনুভূত হয়েছে। কিন্তু এবার জুলাই মাসে গতকাল পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ৩০ বছরের ইতিহাসে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। বৃষ্টি না হওয়ায় কোথাও কোথাও তাপপ্রবাহ বইছে বলে মত আবহাওয়াবিদদের।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরের দিকে দেশের বিভিন্ন জায়গায় কিছুটা বৃষ্টি হওয়ায় তাপপ্রবাহ চলে গিয়েছিল। কিন্তু আজ (গতকাল) আবারও বৃষ্টি কমে যাওয়ায় তাপপ্রবাহ ফিরে এসেছে।

লঘুচাপের প্রভাব নেই

সম্প্রতি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি এরই মধ্যে ভারতের মধ্য প্রদেশের দিকে চলে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিন (সোম ও মঙ্গলবার) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..