সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।