× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

গত ১৫ বছর পর মহিলা শ্রমিক লীগের নতুন কমিটি গঠন, সভাপতি সুরাইয়া সম্পাদক রহিমা

admin
হালনাগাদ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা শ্রমিক লীগের নতুন কমিটি গঠিত হয়েছে আজ। শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন-২০১৯ এ পায়রা উড়িয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন কমিটিতে সুরাইয়া আক্তার সভাপতি এবং কাজী রহিমা আক্তার সাথী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

পায়রা

আজ শনিবার (১২ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনিস্টিটিউটে মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নতুন কমিটি ঘোষণা করেন।

মহিলা শ্রমিক লীগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের পর আর সম্মেলন হয়নি সংগঠনটির। গত ১৫ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন রওশন জাহান সাথী। তিনি নবম সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। একই সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন শামসুন্নাহার বেগম। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বিপ্লব বড়ুয়া বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটির নেতারা ৪৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..