× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পিঁ আই ডি

গত ১৫ বছরে এমপিওভুক্ত হয়েছে ৫ হাজার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
গত ১৫ বছরে এমপিওভুক্ত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আলোকে বর্তমান সরকার ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ৫ হাজার ৯৭টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে। নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রতিমাসে সরকার কর্তৃক বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।

২০০৯ সাল থেকে এ পর্যন্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮০৬ জন ও বেসরকারি কলেজের ১৭ হাজার ৪৫৮ জন মিলে সর্বমোট ৯৮ হাজার ২৬৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। ২০০৯ সালে ৭৫২টি  এবং  ২০২৩ সালে ২ হাজার ৫১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত করা হয়েছে। ২০০৯ সালে ১২ হাজার ৪৭০টি এবং ২০২৩ সালে ১৫ হাজার ৯৯টি মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করা হয়েছে। তাছাড়া ২০০৯ সালে ৩৮৬টি এবং  ২০২৩ সালে ৬১২টি  স্কুল এন্ড কলেজ, ২০০৯ সালে ৭৬৮টি, ২০২৩ সালে ১ হাজার ১৪৭টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২০০৯ সালে ৯৬৪টি এবং ২০২৩ সালে ১ হাজার ৬৯টি ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। ২০০৯ সালে মোট এমপিওভুক্ত প্রতিষ্ঠান ছিলো ১৫ হাজার ৩৪০টি যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৩৭টি।


এ ক্যটাগরির আরো খবর..