× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পিআইডি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর গতিশীল ও আধুনিকায়ন অপরিহার্য -বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন

জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোকে আরো গতিশীল ও আধুনিকায়ন করতে হবে। বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।

আজ  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সচিব এ কথা বলেন।

আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কাজের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি সেগুলোর আধুনিকায়ন করা হবে। তিনি মন্ত্রণালয়সহ সকল দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা কামনা করেন এবং এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সচিব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার পরামর্শ দেন। তাদের গবেষণা কার্যক্রম আরো বাড়ানোর ওপর জোর দেন। তিনি গ্লাস ও সিরামিক শিল্প, পাট ও বস্ত্র খাত এবং আম প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনের তাগিদ দেন। তিনি ব্যবসা ও শিল্পের চাহিদার আলোকে গবেষণার ক্ষেত্র নির্ধারণের জন্য অংশীজনদের সম্পৃক্ত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিজ্ঞান সচিব আরো বলেন, নভোথিয়েটারের কার্যক্রমকে আরো কার্যকর ও দৃশ্যমান করতে হবে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে আরো বেশি বিজ্ঞানমেলা আয়োজনের পরামর্শ দেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..