× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডেস্ক

গণ-অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অপকর্মে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
গণ-অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র ও আড়াই লাখের বেশি গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। যা ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অপকর্মে।

পুলিশ জানিয়েছে, লুট হওয়া অস্ত্রের ৭৬ ভাগ উদ্ধার করা হয়েছে। সমাজ বিজ্ঞানীরা বলছেন, নির্বাচনের আগে সহিংসতায় এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর রাজধানীসহ সারাদেশে ৪৬০টি থানায় হামলার ঘটনা ঘটে। নানান স্থাপনা থেকে লুট হয় ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র। গোলাবারুদ লুট হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৮২৬ রাউন্ড।

গত বছরের ৩০ নভেম্বর মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদা আক্তারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শাহিদার কথিত বন্ধু তন্ময় জানিয়েছিল, ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা পিস্তল দিয়ে শাহিদাকে গুলি করেন তিনি।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত ৯ এপ্রিল পর্যন্ত ৪ হাজার ৩৭৩টি আগ্নেয়াস্ত্র ও ৩ লাখ ৮৮ হাজার ৪৫৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়েছে। তবে এখনও ১ হাজার ৩৭৭টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৬৩ হাজার ৩৭০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা যায়নি।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানান, লুট হওয়া অস্ত্রগুলো কারও হাতে গেল অপব্যবহারের সুযোগ রয়েছে। সেজন্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। যতদিন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে না ততদিন বিশেষ অভিযান চলবে।

লুট হওয়া অস্ত্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকি। অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব না দিলে জননিরাপত্তা, সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা হুমকির মুখে পড়বে বলে মনে করেন সমাজ বিজ্ঞানী মো. মাহবুব কায়সার।

তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে আমরা আশঙ্কা করছি লুট হওয়া অস্ত্রের ব্যবহার বেড়ে যেতে পারে। সেজন্য রাষ্ট্রকে এ বিষয়ে খুবই সচেতন হতে পবে। যত তাড়াতাড়ি অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে তত তাড়াতাড়ি রাষ্ট্র নিরাপত্তার মধ্যে আসবে।

এদিকে, গত বছরের ৭ আগস্ট গাজীপুর কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক জঙ্গিদের মধ্যে ২৭ জনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..