গণমাধ্যম সমাজের দর্পণ:তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমকে সমাজের দর্পণ অভিহিত করে বলেছেন, বানোয়াট সংবাদ (Fake News) পরিবেশন প্রতিহত করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। কারণ, গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি।

মন্ত্রী আজ রাজধানীর মৌচাকে বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে সংস্থার জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার নামে যে আন্দোলন করেছে তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণেই দুর্বল ছিলো।’

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদার ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবে।’

ইউএনবি’র প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক সাখাওয়াত আলী খান।

বিকেলে মন্ত্রী ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির কার্যালয়ে সমিতির আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।