গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ ১৬ ও ১৭ আগস্ট

বিশেষ প্রতিবেদকঃ চলতি মাসেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন(ইসি)। ১৬ ও ১৭ আগস্ট এ সংলাপ অনুষ্ঠিত হবে। জানালেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দিন আহমদ।

আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ কথা জানান।

হেলালউদ্দিন আহমদ জানান, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে মোট ৬০ জনকে আমন্ত্রণ জানানো হবে।

তিনি জানান, গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর আগস্টের শেষ সপ্তাহে দেশের ৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে।

গেলো সোমবার নাগরিক প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে ইসি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। এতে অন্তত ৩৪ জন প্রতিনিধি অংশ নেন। বৈঠক থেকে বের হয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনেকে।

বৈঠকে দেশের সুশীল সমাজের শীর্ষস্থানীয় ৫৯ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। তারা ‘না’ ভোটের বিধান চালু এবং সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পরামর্শ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।