× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নাটোর প্রতিনিধি

নাটোরে পুকুরে পাওয়া গেল ভাসমান বৃদ্ধের মরদেহ

Kishori
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
বৃদ্ধের মরদেহ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুকুর থেকে সিরাজুল ইসলাম নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিরাজুল ইসলাম  গোপীনাথপুর এলাকার মৃত সিফাত আলীর ছেলে।
রবিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর নতুন পাড়া এলাকার রাশিদুল ইসলামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতি শনিবার সিরাজুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসে না।  পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মৃত্যুর আসল রহস্য তাৎক্ষণিক উদঘাটন করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানায়, সিরাজুল ইসলাম পেশায় একজন দর্জি ছিলেন। প্রায় ৭ বছর নাগাদ সিরাজুল ইসলাম ব্রেন স্ট্রোকের কারনে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। এলাকাবাসীর অনেকে ধারনা করছেন স্ট্রোক করে মৃত্যু হয়ে থাকতে পারে।
গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাতের বেলা পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় স্ট্রোক করে থাকতে পারেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..