× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ

         গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

          আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন।

          ধর্ম উপদেষ্টা বলেনবাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছল-চাতুরি ও কলাকৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে এদেশে এটাই ঘটেছে। গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন ঘটবে। তত্ত্বাবধায়ক সরকারনির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধীদল একত্রে কাজ করতে পারবে।

          উপদেষ্টা আরো বলেনদেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ক বিস্তৃত। এটিকে শক্তিশালী করা গেলে দেশ ও জাতির প্রভূত কল্যাণ সাধিত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

          ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দারমন্ত্রিপরিষদ সচিব ড. মোঃ আব্দুর রশীদ ও ধর্মসচিব মোঃ কামাল উদ্দিন।

          অধ্যাপক আলী রীয়াজ বলেনগণভোটে হ্যাঁ জয়ী হলে বাংলাদেশে হাসিনার মতো আর ফ্যাসিস্ট তৈরি হবে না।  আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যত পথরেখা কী হবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদেরকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

          দিনব্যাপী এ কর্মশালায় সারাদেশ থেকে চার শতাধিক বিশিষ্ট আলেম-উলেমা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের  কর্মকর্তা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..