× Banner
সর্বশেষ
স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া

পিআইডি

গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ফ্যাসিবাদী পলাতক শক্তি

        স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেনগণভোটের পক্ষে সরকারের প্রচারণা বিষয়ে যারা প্রশ্ন তুলছেতারা ফ্যাসিবাদী পলাতক শক্তি। তিনি বলেনজুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন করা হয়েছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিলতারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ জুলাই সনদের সঙ্গেই রয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সেই অবস্থান স্পষ্ট করবে।

        শিল্প এবং স্থানীয় সরকার উপদেষ্টা আজ কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

        উপদেষ্টা বলেনবর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন প্রতিফলিত হবে।

        স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদীকিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাপুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

        এছাড়াও উপদেষ্টা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সাথে গণভোট বিষয়ক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেনবাংলাদেশ আর পিছনের দিকে যাবে না। ১২ ফেব্রুয়ারি গণভোটে জয়ের মাধ্যমে দেশ থেকে গুমখুন ও ফ্যাসিবাদের অবসান হবে।

         জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদীপুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

        গণভোট উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলার প্রচার-প্রচারণা কার্যক্রম ও নির্বাচন প্রস্তুতি সম্পর্কে উপস্থাপনা প্রদান করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোর্শেদ আলম।

        এরপর স্থানীয় সরকার উপদেষ্টা কিশোরগঞ্জ জেলায় কুলিয়ারচর উপজেলা মাঠে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন। একই দিনে উপদেষ্টা বাজিতপুর উপজেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ উপলক্ষ্যে অবহিতকরণ সভায় যোগদান করেন এবং এলজিইডি ও ডিপিএইচই বাস্তবায়িত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..