× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

গণতন্ত্র নির্বাসিত: মির্জা ফখরুল

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপি আয়োজিত শহরের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ এখন বিপন্ন, মানুষের বাক-স্বাধীনতা নেই। ভোটের অধিকার ও সংগঠন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ করেছি। যুদ্ধের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, মানুষ ন্যায় বিচার পাবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আজকে ৪৪ বছরেও আমরা কিছু পাইনি।

পরে অর্ধশতাধিক কর্মী বিএনপিতে যোগদান করলে তাদের বরণ করে নেন মির্জা ফখরুল।

এর আগে সকাল ১০টায় জেলা বিএনপি একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল হালিম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..