× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

নিউজ ডেস্ক

গণতন্ত্রে বিশ্বাস থাকলে নির্বাচনে অংশ নেবে বিএনপি -স্থানীয় সরকার মন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
গণতন্ত্রে বিশ্বাস

কুমিল্লা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর) :  গণতন্ত্রে বিশ্বাস থাকলে বিএনপি স্থানীয় সরকারসহ সকল নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

 

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি যে রাজনৈতিক দলের বিশ্বাস ও অঙ্গীকার রয়েছে। সেই দলের নির্বাচনে অংশগ্রহণ না করার কোনো সুযোগ নেই। আর যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে তারা নির্বাচনে অংশ না নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক।

 

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা এমন প্রশ্নের উত্তরে মোঃ তাজুল ইসলাম বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। বিএনপি তাদের দলের ভালোমন্দ বোঝে। আমি মনে করি, দেশ ও মানুষের স্বার্থে দলটির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

 

এর আগে সম্মেলনে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী এবং জনপ্রতিনিধিদের মর্যাদা বৃদ্ধি করে জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে। জনপ্রতিনিধিদের অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। কারণ বিপদে-আপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় এই জনপ্রতিনিধিরাই। শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, পদ্মা সেতুসহ সকল মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দেশে অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি হবে। শেখ হাসিনা ২০৪১ সালের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তা অর্জন করা সম্ভব হবে। এজন্য সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একত্রে কাজ করতে হবে।

 

মোঃ তাজুল ইসলাম বলেন, আমাদের কর্মকাণ্ড শুধু মিটিং আর কাগজে-কলমেই সীমাবদ্ধ রাখা যাবে না। নাগরিক সেবা দ্রুত সময়ে পৌঁছে দিতে হবে। মানুষ আমাদের মিটিং আর ফাইল ওয়ার্কের দিকে তাকিয়ে থাকে না। তারা চায় সেবা। আর এটি আমাদের নিশ্চিত করতে হবে।

 

অপরিকল্পিতভাবে যেখানে সেখানে আর কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, নগরের ন্যায় পরিকল্পিতভাবে গ্রামগুলোও গড়ে তুলতে হবে। এলক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অভ্ অনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম এবং পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।


এ ক্যটাগরির আরো খবর..