× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ শিশুদের মেধা বিকাশের উদ্যোগে কাউকে বাধা হতে দেওয়া হবে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান – প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান

ডেস্ক

গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশে উন্নয়ন সম্ভব হচ্ছে -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ জুন, ২০২৩
গণতন্ত্রের ধারা অব্যাহত

গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশে উন্নয়ন সম্ভব হচ্ছে। এ দেশকে আর কেউ পেছনে টেনে নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (১১ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আজ স্বাক্ষরতার হার ৭৫ ভাগে উন্নীত হয়েছে। নিরক্ষতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ করেছিলাম বলেই করোনা মোকাবিলা করা সহজ হয়েছে। এমনকি করোনায় যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়, তখন অনলাইনের মধ্যে শিক্ষা কার্যক্রম চলেছে।

সরকারপ্রধান বলেন, আমার পথ চলা সহজ ছিল না। আমাকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। তারপরও হাল ছাড়িনি। যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এর আগে, মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫২ লাখ ১৪ হাজার ৬৫০ শিক্ষার্থীকে ১ হাজার ১২০ কোটি ৪৫ লাখ টাকা অনলাইন মাধ্যমে অভিভাবকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। স্নাতক পর্যায়ে ১ লাখ ৪৫ হাজার ৯৮৯ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ৭৯ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৫৬০ টাকা।

এ ছাড়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ জাতীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা ১৫ শিক্ষার্থীর হাতে পদক তুলে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..