× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

পিআইডি

খেলোয়াড়দের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করা হবে -ক্রীড়া উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ মে, ২০২৫
সহযোগিতা করা হবে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ট্যালেন্ট হান্ট একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নতুন এবং সম্ভাবনাময়ী খেলোয়াড় খুঁজে পাই। যাদেরকে যথাযথ ট্রেনিং এবং ফেসিলিটিজ দেওয়ার মাধ্যমে উপযুক্ত করা হবে যাতে তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন; দেশকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে পারেন। খেলোয়াড়দের উন্নয়নে সকল প্রকারের সহযোগিতা প্রদানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচেষ্ট আছে।

 আজ রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫’ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ফেডারেশনগুলোকে প্রকৃত ক্রীড়াবিদদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সার্চ কমিটির মাধ্যমে বিভিন্ন ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হচ্ছে। বিগত সময় ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করার কারণে ক্রীড়াক্ষেত্রে অসামান্য ক্ষতি হয়েছে। ক্রীড়াক্ষেত্রে বিরাজনীতিকরণ এই সরকারের একটি অন্যতম পলিসি। জবাবদিহিতার মাধ্যমে ক্রীড়ার উন্নতি বাস্তবায়ন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..