× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

খেজুর রস সংগ্রহে ঝিনাইদহে ব্যাস্ত গাছিরা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ মহেশপুর থেকে:  শীতের আগমন স্পষ্ট হয়ে উঠেছে। জেলায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যাস্ত হয়ে উঠেছেন গছিরা। শীতের শুরু থেকেই পুরো মৌসুম জুড়ে খেজুর রস সংগ্রহ করে সুস্বাদু গুড় তৈরী করা শুরু করে দিয়েছেন। বাজারে উঠতে শুরু করেছে খেজুর গুড়।

সারা বছর অযতেœ অবহেলায় পড়ে থাকা গ্রাম-গঞ্জের খেজুর গাছের কদর বেড়েছে। স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে রাজশাহী এবং নাটোর জেলা থেকে গাছিরা জেলার বিভিন্ন অঞ্চলে অবস্থান নিয়ে গাছ থেকে রস সংগ্রহের কাজ আরম্ভ করেছেন। তারা নির্ধারিত অর্থেন বিনিময়ে আবার কেউ কেউ নির্দিষ্ট পরিমান খেজুর গুড় দেওয়ার চুক্তিতে পুরো মৌসুমের জন্য গাছ লিজ নিয়ে রস সংগ্রহ এবং সেই রস থেকে গুড় তৈরী করছেন।

জেলার মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ, হরিনাকুন্ডু, , ঝিনাইদহ সদর, শৈলকুপা উপজেলায় প্রচুর সংখ্যক খেজুর গাছ লক্ষনীয়। এসব এলাকায় প্রতিটি বাড়িতে, জমির আইলে, রাস্তার পাশে, পতিত জমিতে সারি সারি খেজুর গাছ দেখা যায়। বর্তমানে এসব এলাকায় বাণিজ্যিক ভাবেও খেজুর বাগান গড়ে তুলছেন।


এ ক্যটাগরির আরো খবর..