× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

ডেস্ক

শার্শায় গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে

Dutta
হালনাগাদ: বুধবার, ১০ নভেম্বর, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের যশ খেজুরের রস।শীতের শুর“তেই প্রতি বছরের ন্যায় এবারও যশোর জেলার শার্শা উপজেলার গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে।
প্রাচীন বাংলার ঐতিহ্য যশোর জেলার শার্শার খেজুর গাছ।যশোরের শার্শা এক সময় খেজুরের গুড়ের জন্য বিখ্যাত ছিলো।শীত শুরু হওয়ার সাথে সাথে খেজুর গাছ ঝোড়া কাটার প্রতিযোগিতা পড়েছে গাছিদের মধ্যে। গৌরব আর ঐতিহ্যের প্রতীক এ অঞ্চলের খেজুর গাছ।
যশোরের আবহাওয়ার সাথে মানানসই খেঁজুর গাছ এমনিতেই জন্মে।বিভিন্ন স্থানে সৃষ্টি হয় খেজুরের বাগান।এখন শীতকাল তাই অযত্নে অবহেলায় পড়ে থাকা খেজুর গাছের কদর বেড়ে উঠেছে।কারণ এ গাছ এখন দিচ্ছে গাঢ় মিষ্টি রস।আর এ রস জ্বালিয়ে পাতলা- ঝোলা, দানা গুড় ও পাটালি তৈরী করা হয়।খেজুরের গুড় থেকে এক সময় বাদামী চিনিও তৈরী করা হতো।যার সাধ ও ঘ্রান ছিল সম্পূর্ণ ভিন্ন। স্বাদের তৃপ্তিতে বাদামী চিনির জুড়ি নেই।এখন অবশ্যই সেই চিনির কথা নতুন প্রজন্মের কাছে র“প কথার গল্পের মত মনে হয়। খেজুর গাছের বৈশিষ্ট হচ্ছে যত বেশী শীত পড়বে তত বেশী মিষ্টি রস দেবে।পুরো মৌসুম জুড়ে চলবে রস, গুড়, পিঠা-পুলি, পায়েস খাওয়ার পালা।
আর কিছুদিন পর নতুন গুড়ের মিষ্টি গন্ধে ধীরে ধীরে আমোদিত হয়ে উঠবে গ্রাম বাংলা।দিন শেষে গ্রামীন সন্ধ্যা কালিন পরিবেশটা বড়ই আনন্দের।খেঁজুর রসের কারণে গ্রামীণ পরিবেশটা মধুর হয়ে উঠে।মন ভরে যায় সন্ধ্যার খেঁজুরের রসে।এখন সবে মাত্র শুর“ হয়েছে রস সংগ্রহ করার প্রাথমিক কার্যক্রদম।আর কিছুদিন পর পুরোদমে শুর“ হবে খেজুর গাছের রস খাওয়ার ধুম।যারা খেজুর রসের পাগল তারা শহর থেকে দলে দলে ছুটে আসবে গ্রামে।এই সময় খেজুর গাছ থেকে রস আহরণকারী গাছিদের প্রাণ চাঞ্চল্য বাড়বে।যদিও আগের মত সেই রমরমা অবস্থা আর নেই।দেশের বিভিন্ন স্থানে কম বেশী খেঁজুর গাছ এখনও রয়েছে।তবে যশোর জেলার ঐতিহ্য থাকার কারণে বলা হয়ে থাকে যশোরের যশ খেঁজুরের রস।
পরিকল্পিত ভাবে খেঁজুরগাছ লাগানো হলে শুধু মৌসমের উপাদেয় রস গুড় নয়,দেশীয় অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভুমিকা রাখতে পারবে।সরকারী উদ্যেগে বেশি করে খেঁজুর গাছ লাগানোর পাশাপাশি যশোরের খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখার জন্য বন বিভাগের গবেষনার প্রয়োজন কিভাবে খেজুর গুড়কে অর্থকরী ফসল হিসাবে গড়ে তোল যায়।


এ ক্যটাগরির আরো খবর..