× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

খুলনা বিভাগে অসহায়দের সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত

Dutta
হালনাগাদ: সোমবার, ৩১ মে, ২০২১

 করোনাভাইরাসের সংক্রমণজনিত রোগ কোভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে চলমান বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে সরকার। তারই অংশ হিসেবে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আজ সরকারি ত্রাণ সহায়তা কর্মসূচির আওতায় গরিব, অসহায়, কর্মহীন এবং দুস্থ মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।

            সাতক্ষীরা জেলায় আজ করোনাকালীন অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে ২ শত ৫০টি পরিবারের মাঝে শিশু খাদ্যের জন্য নগদ ১ লাখ টাকা এবং ১ শত ৭০টি পরিবারের মাঝে গোখাদ্য হিসেবে নগদ ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

            যশোর জেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দসহ আজ অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে ৪ হাজার ৮ শত পরিবারের মাঝে ৪ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

            মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ হিসেবে ২ শতটি পরিবারের মাঝে ৫ শত টাকার মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

            উল্লেখ্য, সংশ্লিষ্ট জেলা তথ্য অফিসারদের মাধ্যমে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস হতে প্রাপ্ত তথ্যসূত্রে এসব জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..