খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে মেহেরপুরে বিএনপি’র গণমিছিল

কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি’র ডাকা খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে মেহেরপুর শহরে গণমিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। আগামী ২৫ জুলাই রবিবার খুলনায় ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মেহেরপুর শহর প্রদক্ষিণ শেষে কাথুলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,বিএনপি নেতা ফজলুর রহমান,আব্দুস সামাদ,সাহারুদ্দিন,আব্দুর রশিদসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।